bKash থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম ২০২৬ - চার্জ ও লিমিট

📑 এই পোস্টে যা আছে - ক্লিক করুন

    bKash থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার NPSB ২০২৬

    bKash থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম ২০২৬ - চার্জ, লিমিট NPSB গাইড

    আপনি কি bKash জমে থাকা টাকা সরাসরি ব্যাংক একাউন্টে নিতে চান? আগে এটা অনেক ঝামেলার ছিল, কিন্তু ২০২৬ সালে NPSB সার্ভিস আসার পর এখন ১০ সেকেন্ডে টাকা ব্যাংকে চলে যায়। আজকের আর্টিকেলে আমরা দেখবো bKash to Bank Transfer এর চার্জ কত, লিমিট কত এবং স্টেপ বাই স্টেপ নিয়ম।

    bKash to Bank Transfer কি? NPSB কি?

    আগে bKash থেকে ব্যাংকে টাকা নিতে Visa কার্ড লাগতো। এখন bKash অ্যাপে নতুন NPSB অপশন এসেছে। NPSB মানে National Payment Switch Bangladesh এর মাধ্যমে আপনি bKash থেকে যেকোনো ব্যাংক বা অন্য MFS ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন। 

    এটা 24x7 কাজ করে, মানে রাত ৩টায়ও ট্রান্সফার করতে পারবেন।

    কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যায়?

    NPSB এর আওতায় থাকা প্রায় সব ব্যাংকেই পাঠানো যায়। bKash অ্যাপের NPSB অপশনে গেলেই Available Bank লিস্ট দেখতে পাবেন। জনপ্রিয় ব্যাংকগুলো হলো:
    BRAC Bank, Dutch Bangla Bank, City Bank, Islami Bank, Eastern Bank, Prime Bank
    সহ ৫০+ ব্যাংক। 

    bKash থেকে ব্যাংকে টাকা পাঠালে চার্জ কত কাটে? ২০২৬ আপডেট

    এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী:

    bKash থেকে ব্যাংক বা MFS টাকা পাঠালে চার্জ: 0.85% প্রতি লেনদেনে 

    মানে ১০০০ টাকা পাঠালে চার্জ .৫০ টাকা।
    ৫০০০ টাকা পাঠালে চার্জ ৪২.৫০ টাকা।
    এটা আগের ক্যাশ আউট চার্জ (১৮.৫০ টাকা/হাজার) থেকে অনেক কম।

    আর ব্যাংক থেকে bKash আনলে চার্জ মাত্র 0.15% 

    bKash to Bank Transfer লিমিট কত?

    bKash এর অফিসিয়াল লিমিট:

    লিমিট

    পরিমাণ

    প্রতি লেনদেনে সর্বনিম্ন

    ৫০ টাকা

    প্রতি লেনদেনে সর্বোচ্চ

    ৫০,০০০ টাকা

    দিনে সর্বোচ্চ কয়বার

    ১০ বার

    দিনে সর্বোচ্চ টাকা

    ৫০,০০০ টাকা

    মাসে সর্বোচ্চ কয়বার

    ১০০ বার

    মাসে সর্বোচ্চ টাকা

    ,০০,০০০ টাকা

    Source: bKash Official NPSB Page 

    Step by Step নিয়ম - bKash App দিয়ে কিভাবে করবেন?

    Step 1: Beneficiary Add করুন (প্রথমবার)
    এটা বাধ্যতামূলক। আগে যাকে টাকা পাঠাবেন তাকে Add করতে হবে।

    1.    bKash App ওপেন করুন > NPSB সিলেক্ট করুন

    2.    Bank বা MFS সিলেক্ট করুন > Add Beneficiary

    3.    ব্যাংক সিলেক্ট করুন

    4.    Face Verification করুন - এটা বাধ্যতামূলক 

    5.    ব্যাংক একাউন্ট নম্বর Account Title দিন

    6.    bKash PIN দিয়ে Hold করে Add করুন

    Step 2: টাকা ট্রান্সফার করুন

    1.    আবার NPSB > Bank / MFS

    2.    আগে Add করা Beneficiary লিস্ট থেকে একাউন্ট সিলেক্ট করুন

    3.    টাকার পরিমাণ লিখুন

    4.    PIN দিয়ে Hold করুন, টাকা ইনস্ট্যান্ট চলে যাবে। 

    টাকা ভুল একাউন্টে চলে গেলে কি করবেন?

    যদি ভুল একাউন্টে টাকা পাঠান, তাহলে bKash দায়ী থাকবে না। আপনাকে সরাসরি ওই ব্যাংক বা MFS এর সাথে যোগাযোগ করতে হবে। তাই Beneficiary Add করার সময় বার চেক করুন। 

    ৩টি গুরুত্বপূর্ণ টিপস

    1.    রাত ১১টা - ১২টার মধ্যে NPSB মাঝে মাঝে Maintenance থাকে। দিনের বেলা ট্রান্সফার করুন।

    2.    প্রথমবার ছোট এমাউন্ট (যেমন ১০০ টাকা) পাঠিয়ে টেস্ট করুন।

    3.    Statement এই লেনদেনটি "Bank Transfer (NPSB)" নামে দেখাবে। 

    FAQ

    প্রশ্ন: bKash থেকে কি অন্যের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায়?
    উত্তর: হ্যাঁ, যায়। নিজের বা অন্যের যেকোনো একাউন্টে পাঠাতে পারবেন।

    প্রশ্ন: টাকা যেতে কতক্ষণ লাগে?
    উত্তর: NPSB হলে ইনস্ট্যান্ট, সাধারণত ১০ সেকেন্ডের মধ্যে।

    প্রশ্ন: সর্বনিম্ন কত টাকা পাঠানো যায়?
    উত্তর: ৫০ টাকা।

    উপসংহার:
    bKash to Bank Transfer
    এখন আর কঠিন কিছু না। .৫০ টাকা হাজার চার্জে আপনি ঘরে বসেই ব্যাংকে টাকা নিতে পারবেন। এই নিয়মটি ফ্রিল্যান্সার এবং যারা প্রতিদিন লেনদেন করেন তাদের জন্য অনেক টাকা সাশ্রয় করবে।

    আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী পোস্টে আমরা জানবো - কোন ব্যাংক সবচেয়ে কম সুদে লোন দেয় ২০২৬ সালে।

    bKash to bank transfer, bKash to bank charge, bKash NPSB transfer, bKash to bank limit, bKash থেকে ব্যাংকে টাকা
    #bKash #BankTransfer #NPSB #bKashToBank #MobileBankingBD #FinanceBD #TakaTransfer


    SC
    - ShopnoCareer Team
    Finance, Freelancing & Study Abroad নিয়ে ৩ বছরের অভিজ্ঞতা | তথ্য যাচাই করে লেখা